আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, ‘ঝুঁকিপূর্ণ’ পাকিস্তান

আমার দেশ অনলাইন

বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, ‘ঝুঁকিপূর্ণ’ পাকিস্তান

দিনে দিনে বাড়ছে বায়ুদূষণ। বিশ্বের বিভিন্ন শহর বায়ুদূষণে ‘ঝুঁকিপূর্ণ’ হয়ে পড়ছে। ঢাকার বাতাসেও দূষণ বাড়ছ। বৃষ্টিপাত না থাকায় দূষণের মাত্রা বেশি।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। শহরটির বায়ুমানের স্কোর ২২২। একই সময়ে গত শনিবার ঢাকার বায়ুমানের স্কোর ছিল ২৫৩। দূষণের মাত্রা কিছুটা কমলেও দুটি স্কোরই ‘খুব অস্বাস্থ্যকর’।

বিজ্ঞাপন

তালিকার শীর্ষে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ৩১৬, যা খুবই ঝুঁকিপূর্ণ। আইকিউএয়ার পরামর্শ দিয়েছে মাস্ক ছাড়া ঘর থেকে বের না হওয়ার।

ভারতের দিল্লির বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’। দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির স্কোর ২২৫। ভারতের কোলকাতার বাতাসে দূষণের মাত্রা অনেক কম। তবে বাতাস ‘অস্বাস্থ্যকর’। কোলকাতার অবস্থান পঞ্চম। স্কোর ১৮২।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

খুব অস্বাস্থ্যকর বলা হয় ২০১ থেকে ৩০০ স্কোরকে। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। অন্যদিকে ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ারে স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন