রাজধানী ঢাকার বাতাস আবারও অস্বাস্থ্যকর মাত্রায় পৌঁছেছে। বুধবার (২২ এপ্রিল) সকালে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল সপ্তম। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) দাঁড়ায় ১০৯, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
একই সময়ে দূষণের তালিকায় শীর্ষে উঠে আসে ভারতের দিল্লি, যার একিউআই ছিল ২৭৩। দ্বিতীয় অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর (২০৮) এবং তৃতীয় স্থানে নেপালের কাঠমুন্ডু (১৯০)। এছাড়া তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে থাইল্যান্ডের চেংমাই (১৬৭) এবং ইন্দোনেশিয়ার জাকারতা (১৫৮)।
একিউআই সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ পর্যন্ত বায়ুমান ভালো ধরা হয়, আর ৫১ থেকে ১০০ মাঝারি। ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। সূচক ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে সেটি ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।
অন্যদিকে, ২০১ থেকে ৩০০ পর্যন্ত একিউআইকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে তা ‘ঝুঁকিপূর্ণ’ স্তর নির্দেশ করে, যা মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


২০০৮ সালের পর জন্ম নেওয়া নাগরিকদের ধুমপান নিষিদ্ধ করছে যুক্তরাজ্য