সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে মো. রুহুল আমিন (৬০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
মঙ্গলবার বেলা ১১টায় শাহজাদপুর উপজেলার শ্রীফলতলা ব্রিজের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ব্যবসায়ী রুহুল আমিন (৫৫) বেলকুচি উপজেলার ধুকুরিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বেলা ১১টায় শাহজাদপুর উপজেলার শ্রীফলতলা ব্রিজের উত্তর পাশে একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের যাত্রী রুহুল আমিন ঘটনাস্থলে নিহত ও চালক আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

