মধুপুরে বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কা, একজন নিহত

মধুপুরে বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কা, একজন নিহত

টাঙ্গাইলের মধুপুরে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় একজন নিহত হয়েছেন। তার নাম বেচু মিয়া (৫০) । এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

তিনি উপজেলার আউশনারা ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কাকরাইদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস কাকরাইদ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অটোরিকশাযাত্রী বেচু মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন