চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে নির্মাণধীন কালভার্টে পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সোয়া ৫টায় শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ভৌমিক।
নিহতরা হলেন একই ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০) ও জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৫)। তারা দুজনেই ট্রাকের শ্রমিক ছিলেন। খোকন চন্দ্র ভৌমিক আরো জানান, কানসাটে ট্রাকে শ্রমিকের কাজ শেষ করে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি বালিয়াদিঘিতে ফিরছিলেন তারা। অসাবধানতাবশত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে গেলে গুরুতর আহত হন তারা।
বিষয়টি দেখতে পেয়ে ওই পথে যাতায়াতকারীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পরিবারের অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-961765.jpg)