ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ফাইল ছবি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ বৈঠক শুরু হয়।

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল জাতীয় সংসদে এ বৈঠকে অংশ নেয়।

২৪ জুলাই (শুক্রবার) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তার স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন