দিনাজপুরে শ্রমিক নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও, যান চলাচল বন্ধ

দিনাজপুরে শ্রমিক নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও, যান চলাচল বন্ধ

দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে কোতয়ালি থানাসহ সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে গোটা শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রি, পথচারিসহ সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

বুধবার রাত ৯টার দিকে ৫ আগস্টের একটি মামলায় শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বুধবার রাত থেকেই পরিবহন শ্রমিকরা দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়।

বৃহস্পতিবার সকাল থেকে দিনাজপুর শহরের সরকারি কলেজ মোড়, ফুলবাড়ি বাসস্ট্যান্ড, বালুয়াডাঙ্গা টেম্পু স্ট্যান্ডসহ শহরের সবকটি প্রবেশপথ যানবাহন দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে।

dinajpur-2

এছাড়া বিক্ষুদ্ধ শ্রমিকরা রাস্তার মোড়ে মোড়ে বড় বড় বাস ও নাইট কোচ রেখে রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে গোটা শহরজুড়ে তিব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আব্দুস সালাম জামশেদ নামে একজন শ্রমিক জানান, শেখ বাদশাকে না ছাড়লে আমরা সড়ক অবরোধ তুলে নিবো না। আমরা দ্রুত তার নিঃশর্ত মুক্তি চাই। তাকে না ছাড়লে উত্তরবঙ্গসহ সারা দেশ অচল করে দেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন