পাখি শিকারের দায়ে যুবককে জরিমানা, টিয়াপাখি অবমুক্ত

পাখি শিকারের দায়ে যুবককে জরিমানা, টিয়াপাখি অবমুক্ত
টিয়াপাখি অবমুক্ত করা হচ্ছে। ছবি: আমার দেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী (২০) নামে এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আর পাখি শিকার করবে না মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

রোববার দুপুরে উপজেলার পারচৌকা গ্রামের একটি ভুট্টাক্ষেতে স্থানীয়দের সহযোগিতায় মিনার আলীকে আটক করে প্রশাসন।

তিনি দুলভপুর ইউনিয়নের ১৫রশিয়া গ্রামের হাবিল আলীর ছেলে। পরে উপজেলা চত্বরে উদ্ধার করা টিয়াপাখিগুলো অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

ইউএনও বলেন, বন্যপ্রাণি সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার ও ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি। পাখি শিকার বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন