ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি
ইহুদি বসতি স্থাপনকারী মাথায় লাথি মারলে আহত ফরাসি নান। ছবি: সংগৃহীত।

ফরাসি ক্যাথলিক এক নানকে হামলার অভিযোগে অভিযুক্ত এক ইসরাইলি বসতি স্থাপনকারী খালাস দিয়েছেন ইসরাইলি আদালত। বসতি স্থাপনকারী ইহুদি ইয়োনা শ্রাইবার বছরের শুরুতে জেরুজালেমের পুরাতন শহরের কাছে একজন ফরাসি ক্যাথলিক নানকে আক্রমণ করেছিলেন। আদালত তাকে মানসিক অসুস্থতার কারণে দেখিয়ে দায়মুক্ত ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

জেরুজালেম ম্যাজিস্ট্রেট আদালত বুধবার এই রায় দেয়।

মানসিক অসুস্থতার কারণে তিনি হামলার ঘটনায় দায়ী নন বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

বুধবার জেরুজালেম ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন।

শ্রাইবারের আইনজীবী, ইদান গামলিয়েল, এই আক্রমণকে একটি দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে, এই আক্রমণ নিয়ে সন্ন্যাসিনীর কষ্টের বিষয়টি তিনি লক্ষ্য করেছে।

গত এপ্রিলে, জেরুজালেমের ফরাসি বাইবেল ও প্রত্নতাত্ত্বিক গবেষণা স্কুলের গবেষক, ৪৮ বছর বয়সী সন্ন্যাসিনীকে শ্রাইবার মাউন্ট জায়নের সিনাকলের বাইরে আক্রমণ করেন। তিনি তাকে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং মাথায় লাথি মারেন।

আক্রমণের পরপরই তার চিকিৎসার প্রয়োজন হয়েছিল।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন