বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

হবিগঞ্জের চুনারুঘাটে চিমটিবিল সীমান্তে বিএসএফের গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার শফিক মিয়ার ছেলে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

তার চাচা আব্দুল কাদির জানান, প্রতিদিনের মতো সকালে সীমান্ত এলাকায় গরু আনতে গেলে বিএসএফ অতর্কিতভাবে তার ওপর গুলি চালায়।

একপর্যায়ে তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে সীমান্ত এলাকায় তাকে পড়ে থাকতে দেখে তার চাচা আব্দুল কাদিরসহ কয়েকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিরাজাম মুনিরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠিয়েছেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন