বিয়ে শুধু দুটি মানুষের বন্ধন নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে দুটি পরিবারের সম্পর্ক, আবেগ ও সামাজিক আয়োজন। উপহার বিনিময় কিংবা বিশেষ দিনে প্রিয়জনের জন্য কিছু পাঠানোর মধ্য দিয়ে মানুষ ভালোবাসা প্রকাশ করে, বাঁচিয়ে রাখে ঐতিহ্য। কিন্তু সেই আয়োজনই যখন প্রত্যাশা, তুলনা কিংবা মর্যাদা প্রদর্শনের মাধ্যম হয়ে ওঠে, তখন মনে প্রশ্ন জাগে, ভালোবাসার মূল্য' কি উপহারের পরিমাণে নির্ধারিত হয়?
শুনতে হয়, অন্যের বাড়ি থেকে লোকদেখানো সামাজিক যোগাযোগমাধ্যমের প্রদর্শনপ্রবণতা ও আয়োজনের মানসিকতা পরিবারকে সামর্থ্যের বাইরে ব্যয়ে ঠেলে দেয়। কেউ ঋণ করেন, কেউ লোকলজ্জায় কষ্ট আড়াল করেন। এরপরও যদি মেয়েকে থকে বেশি এসেছে, তোমাদের বাড়ি থেকে কম কেন? নয়, স্বতঃস্ফূর্ততায়; মূল্য টাকায় নয়, আন্তরিকতায়। আপত্তি প্রথায় নয়, আপত্তি-তবে উপহারের সঙ্গে অপমানও পৌছে যায়। অথচ উপহারের সৌন্দর্য পরিমাণে সেই মানসিকতায়, যেখানে উপহারের পরিমাণ দিয়ে ভালোবাসা ও মর্যাদার হিসাব মেলানো হয়।
সম্প্রতি চট্টগ্রামের পটিয়ায় এক নারীর মৃত্যুর ঘটনা এই প্রশ্নকে বেদনাদায়ক করে তুলেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, খাবার ও পিঠা পাঠানোর পরিমাণ নিয়ে বিরোধের জেরে ওই অন্তঃসত্ত্বা নারী নির্যাতনের শিকার হয়েছিলেন বলে তার পরিবারের অভিযোগ।
অভিযোগের নিরপেক্ষ তদন্ত জরুরি। দায় প্রমাণিত হলে অপরাধীদের আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো উপহার কম দেওয়া বা কোনো প্রথা পালন না করা কখনোই অপমান কিংবা নির্যাতনের অজুহাত হতে পারে না।
নাইওরি কিংবা আত্মীয়ের বাড়িতে খাবার পাঠানোর রীতি পরিবারের কাছে ঐতিহ্য ও ভালোবাসার অংশ। পরিবর্তনের অর্থ ঐতিহ্য বিলোপ নয়, বরং তার সৌন্দর্য রক্ষা করা। স্বেচ্ছায় দেওয়া উপহার আর চাপ দিয়ে আদায় করা সম্পদ এক নয়। বিয়ের আগেই দুই পরিবারের বোঝাপড়া দরকার। কোনো উপহার বাধ্যতামূলক নয়, সামর্থ্যের বাইরে ব্যয়েরও প্রয়োজন নেই। স্ত্রীর সম্মান ও নিরাপত্তা রক্ষায় স্বামীর দায়িত্ব গুরুত্বপূর্ণ। তবে নির্যাতনের দায় যার, তাকে তার দায় নিতে হবে। পারিবারিক সম্পর্কের দোহাই দিয়ে কাউকে দায়মুক্ত রাখা যায় না। উপহার নিয়ে কটাক্ষ বা চাপ সৃষ্টি হলে পরিবার ও আত্মীয়স্বজনের নীরব থাকা উচিত নয়। প্রথা টিকে থাকুক তার সৌন্দর্যে, মানুষের চোখের জলে নয়। উপহার হোক ভালোবাসার প্রকাশ, কারো সামর্থ্য যাচাইয়ের মাপকাঠি নয়।..
লেখক: প্রাক্তন শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


