অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৩৫তম ব্যাচের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, সাভার

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৩৫তম ব্যাচের কমিটি গঠন

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৩৫তম ব্যাচের কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে ৩৫তম (প্রশাসন) ব্যাচের এক সভায় সর্বসম্মতভাবে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

কমিটিতে ঢাকা জেলার সাভার উপজেলার নির্বাহী অফিসার আবুবকর সরকারকে সভাপতি ও টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নির্বাহী অফিসার তুহিন হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।

সভায় এক সপ্তাহের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি করতে দায়িত্ব প্রদান করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন