শিশু আবদুল্লাহ আল নোমানের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

আমার দেশ অনলাইন

শিশু আবদুল্লাহ আল নোমানের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
শিশু আবদুল্লাহ আল নোমান

চাঁদপুর জেলার মদনা এলাকার ৩ বছর বয়সী শিশু আবদুল্লাহ আল নোমান গুরুতর অসুস্থ অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। তার জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে জরুরি সহায়তার চেয়েছেন তার পরিবার।

জন্ম থেকেই নোমান হৃদযন্ত্রের জটিল রোগ (হার্ট ফুটো) নিয়ে ভুগছে। সম্প্রতি স্ট্রোকের কারণে তার শরীরের এক পাশ প্যারালাইজড হয়ে যায় এবং কথা বলার ক্ষমতাও হারিয়েছে। বর্তমানে সে গুরুতর অবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত ওপেন হার্ট সার্জারি না করলে শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। এই জরুরি অস্ত্রোপচারের জন্য প্রায় ৩/৪ লাখ টাকার প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

শিশুটির পরিবার বর্তমানে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। এ অবস্থায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আর্থিক সহায়তার জন্য আকুল আবেদন জানানো হয়েছে। সহানুভূতিশীল ব্যক্তিদের প্রতি আহ্বান—নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে এলে হয়তো একটি নিষ্পাপ প্রাণ বাঁচানো সম্ভব।

সহায়তার জন্য- নগদ : ০১৯৬৭৩৪৮৮২৬

বিকাশ: ০১৭৬৬৬৭৬১১১

IFIC Bank, শাখা: আজমেরিবাগ, টালহ, নারায়ণগঞ্জ

হিসাব নাম: Nurul Islam হিসাব নম্বর: 0210303433851

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...