‘টেকসই কৃষিব্যবস্থা গড়তে সম্মিলিত উদ্যোগ নিতে হবে’

‘টেকসই কৃষিব্যবস্থা গড়তে সম্মিলিত উদ্যোগ নিতে হবে’

কৃষিভিত্তিক সমন্বিত টেকসই ব্যবস্থাপনায় সম্মিলিত সমৃদ্ধি ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিতে হবে। এর মধ্যে মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণ, কৃষকদের জীবনমানের উন্নয়ন এবং আগামী প্রজন্মের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি হবে।

বসুমতি এগ্রোর ‘স্বর্ণভূমি’ প্রকল্পের উদ্বোধনের সময় রোববার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল আমিন গণমাধ্যমকে এ কথা বলেন। তিনি বলেন, এটি কোনো ব্যবসায়িক প্রকল্প নয়; এটি টেকসই কৃষিব্যবস্থা, সম্মিলিত সমৃদ্ধি ও সামাজিক দায়িত্ববোধকে একসঙ্গে এগিয়ে নেওয়ার উদ্যোগ। স্বচ্ছতা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে এমন একটি উদ্যোগ গড়ে তুলতে চাই, যেখানে অংশীদারদের পাশাপাশি সমাজের বৃহত্তর জনগোষ্ঠীও উপকৃত হবে। আর্থিক অর্জনের চেয়ে মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণ, কৃষকদের জীবনমানের উন্নয়ন এবং আগামী প্রজন্মের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

প্রকল্পটিতে একই সঙ্গে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সুযোগ উন্মুক্ত করা হয়েছে।

এর আওতায় চারটি পৃথক উদ্যোগকে সমন্বিত ব্যবসায়িক কাঠামোর অধীনে পরিচালনা করা হবে। যার মাধ্যমে সামাজিক এবং ব্যবসায়িকভাবে সাধারণ মানুষের উপকার হবে। এগুলো হলো পশুসম্পদ গবেষণা, প্রজনন ও বিপণন কেন্দ্র; বীজ গবেষণা, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কেন্দ্র; বিলাসবহুল রিসোর্ট এবং ইসলামিক ফাউন্ডেশন ও কৃষিভিত্তিক সমাজকল্যাণ কেন্দ্র।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন