স্পেকট্রামের মূল্য কমানোর আহ্বান এমটবের

স্পেকট্রামের মূল্য কমানোর আহ্বান এমটবের

গ্রাহকের সাশ্রয়ের জন্য স্পেকট্রামের মূল্য কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)।

সংগঠনটি জানিয়েছে, অংশীজনদের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার আলোচনা এবং স্পেকট্রাম নবায়ন প্রক্রিয়ায় গৃহীত উদ্যোগের জন্য শিল্প খাত কৃতজ্ঞ। তবে পূর্বে প্রচারিত অঙ্কের তুলনায় হ্রাসের বিষয়টি নিয়ে আলোচনা হলেও এটি স্বীকার করা জরুরি যে, বর্তমান প্রস্তাবিত স্পেকট্রাম মূল্যায়ন নবায়নের ক্ষেত্রে প্রচলিত মানদণ্ড নয় এবং খাতের রাজস্ব ও বাজারবাস্তবতার নিরিখে বিবেচনা করলে তা আন্তর্জাতিক ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাজারমানদণ্ডের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। আজ বুধবার দুপুরে বনানীর প্রাসাদ সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

আসন্ন স্পেকট্রাম নবায়ন নিয়ে আলোচনা করেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ এবং রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লে. কর্নেল মোহাম্মদ জুলফিকার (অব.)।

বক্তারা বলেন, স্পেকট্রাম নীতি ডিজিটাল অন্তর্ভুক্তি, নেটওয়ার্ক সম্প্রসারণ, উদ্ভাবন এবং নাগরিকদের জন্য সাশ্রয়ী সংযোগসহ ব্যাপকতর জাতীয় লক্ষ্যসমূহকে সহায়তা করবে। তাই সরকারি রাজস্ব ও খাতের দীর্ঘমেয়াদি টেকসইতার মধ্যে যথাযথ ভারসাম্য রক্ষা করা অপরিহার্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন