ফেভারিটদের তালিকায় নেই বাংলাদেশÑভন

ফেভারিটদের তালিকায় নেই বাংলাদেশÑভন

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আগামী আসর শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। তবে ক্রিকেট বিশ্বের বড় বড় তারকার মধ্যে এখনই শুরু হয়ে গেছে সম্ভাব্য চ্যাম্পিয়ন এবং টুর্নামেন্টের গতিপথ নিয়ে তুমুল আলোচনা ও ভবিষ্যদ্বাণী। সে আলোচনার পারদ আরো বাড়িয়ে দিলেন ইংল্যান্ডের সাবেক সফল অধিনায়ক মাইকেল ভন।

জনপ্রিয় ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে কথা বলার সময় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য ট্রফিজয়ীদের তালিকা প্রকাশ করেন ভন। সাবেক এই ইংলিশ ব্যাটারের মতে, আফ্রিকা মহাদেশে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরার আসল দাবিদার চারটি পরাশক্তিÑভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

কথোপকথনে ভনের কাছে সরাসরি জানতে চাওয়া হয়েছিলÑসম্ভাব্য ট্রফিজয়ীদের তালিকায় বাংলাদেশ আছে কি না। এর জবাবে ৫২ বছর বয়সি ভন স্পষ্ট জানিয়ে দেন, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে বাংলাদেশের ট্রফি জয়ের কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। লাল-সবুজের প্রতিনিধিদের সক্ষমতা নিয়ে ভন বলেন, ‘বাংলাদেশ টুর্নামেন্টে লড়াই বা প্রতিদ্বন্দ্বিতা করবে ঠিকই; তবে শিরোপা জয়ের দৌড়ে তারা থাকবে না। শিরোপা শেষ পর্যন্ত ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার ঘরের দিকেই যাবে।’

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপটি হবে আইসিসির ১৪তম আসর। এবার যৌথভাবে বিশ্বমঞ্চ আয়োজন করবে তিনটি দেশÑদক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। মোট ১৪ দল নিয়ে আগামী বছরের ৪ অক্টোবর পর্দা উঠবে এই ক্রিকেট মহাযজ্ঞের, আর ২১ নভেম্বর ফাইনালের মাধ্যমে পর্দা নামবে ক্রিকেট বিশ্বের সেরা এই আসরের। ওয়ানডে সংস্করণের বর্তমান চ্যাম্পিয়ন ছয়বারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন