যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক এবং এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) প্রতিষ্ঠাতা সদস্য রিয়াজ চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করেছে ইরাব।
রোববার ইরাবের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মীর মোহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক সোলাইমান সালমান তার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে সাংবাদিক রিয়াজ চৌধুরীর সুস্থতার জন্য সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন ইরাব নেতারা।
বিজ্ঞাপন
ইরাবের দপ্তর ও প্রচার সম্পাদক হাসান আদিব স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর রিয়াজ চৌধুরী বর্তমানে লিডসের সেন্ট জেমস হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


