আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অনলাইন সভায় মিলনের অ্যাম্বাসেডররা

আসাদুল্লাহ

অনলাইন সভায় মিলনের অ্যাম্বাসেডররা

আমার দেশ পাঠকমেলা পরিবারের ক্যাম্পাস অ্যাম্বাসেডররা রাজধানীতে আনন্দঘন মিলনমেলায় যোগ দিয়েছেন। এ ছাড়া আয়োজনে বই, সাহিত্য ও পাঠাভ্যাস নিয়ে আলোচনা হয়। এই মিলনমেলার আয়োজন করায় পাঠকমেলা অ্যাম্বাসেডরদের মধ্যে সৌহার্দ্য, বন্ধন ও পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় হয়। এই আয়োজনে যুক্ত হন আবু সালিম, সবুজ মিয়া, জাহিদুল ইসলাম নয়ন, আসাদুল ইসলাম, জুবায়ের ইবনে হোসাইন, আলমগীর হোসেনসহ আরো অনেকে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সৌজন্য সাক্ষাৎ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে মতবিনিময়ের পাশাপাশি তারা অংশগ্রহণ করেন বিনোদনমূলক খেলা বল নিক্ষেপ প্রতিযোগিতায়। অংশগ্রহণকারীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং হাস্যোজ্জ্বল পরিবেশে সময় কাটান। এই খেলার মাধ্যমে শুধু আনন্দই নয়, বরং একে অপরের সঙ্গে সহজে মিশে যাওয়ার সুযোগ তৈরি হয়।

অনুষ্ঠানে উপস্থিত একাধিক অ্যাম্বাসেডর জানান, পাঠকমেলা শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার, যেখানে সবাই একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা নিয়ে কাজ করেন। এই আয়োজন সেই পারস্পরিক সম্পর্ককে আরো গভীর করে তুলেছে।

আয়োজনের শেষ দিকে অংশগ্রহণকারীরা গ্রুপ ফটো তোলেন। পাঠকমেলা পরিবারের সদস্যরা আরো সংগঠিতভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

এই আয়োজন প্রমাণ করেছে, তরুণদের মাঝে যদি সঠিকভাবে সাংগঠনিক চেতনা জাগ্রত করা যায়, তবে তারা শুধু পাঠাভ্যাসেই নয়, বরং সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায়ও অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন