সীতাকুণ্ড পাঠকমেলার নতুন উদ্যোগ

মুহাম্মাদ মহসীন আবুল কাশেম, চট্টগ্রাম

সীতাকুণ্ড পাঠকমেলার নতুন উদ্যোগ

শাওয়াল মাসের শেষ শুক্রবার। সীতাকুণ্ড আলিয়া মাদরাসা মসজিদে মাগরিবের নামাজ আদায় করলাম। তারপর একত্রিত হলাম এলাকার একঝাঁক সম্ভাবনাময় মুখ নিয়ে। উদ্দেশ্য এলাকায় পাঠকমেলার নতুন উদ্যোগ বিষয়ে পরামর্শ।

সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার সদস্যসচিব হিসেবে এ বিষয়ে আমার দেশ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছিল। চট্টগ্রামের উপজেলাগুলোয় পাঠকমেলার কাজ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা তুলে ধরেছিলাম। সৃজনশীল উদ্যোগে শুভকামনা জানায় কেন্দ্র।

বিজ্ঞাপন

সে লক্ষ্যে সীতাকুণ্ডের কলেজ-বিশ্ববিদ্যালয়পড়ুয়া কিছু তরুণ এবং নানা শ্রেণি-পেশার ব্যক্তিদের নিয়ে আজকের মজলিস। সভাপতিত্বে ছিলেন মীরসরাই উপজেলা পাঠকমেলার উপদেষ্টা ও রাজনীতিক মুহাম্মদ শিহাব উদ্দীন। আলোচ্য বিষয়ে উপস্থিত সবার মতামত ও পরামর্শ শোনা হলো। বক্তারা বলেন, শিক্ষা, সেবা ও সংস্কৃতি চর্চার প্ল্যাটফর্ম হিসেবে পাঠকমেলার মাধ্যমে আলোচনা সভা, পাঠচক্র, স্কুল-কলেজ-মাদরাসা পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলা, প্রতিযোগিতা ও বৃত্তিমূলক কর্মসূচি আয়োজন, গরিব-দুস্থদের সেবায় বিভিন্ন চ্যারিটি কার্যক্রম পরিচালনাসহ নানা ধরনের বুদ্ধিবৃত্তিক উপায়ে ভূমিকা রাখার সুযোগ আছে, যা চব্বিশের বিপ্লবকে সম্পন্ন করা এবং নব-আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনে মাইলফলক হতে পারে। ঐতিহাসিক চট্টগ্রামের ৬০ শতাংশ শিক্ষিত মানুষের এ অগ্রসর জনপদে পাঠকমেলা সাড়াজাগানিয়া প্রভাব সৃষ্টি করতে পারে। তাই সমাজের গ্রহণযোগ্য, সজ্জন ব্যক্তিদের নিয়ে একটি আকর্ষণীয় সেট-আপের পক্ষে সবাই মত দেন।

আমার দেশ এখন শুধুই সংবাদভিত্তিক কোনো মিডিয়া নয় বলে উল্লেখ করে মুহাম্মদ শিহাব উদ্দীন বলেন, ‘বাংলাদেশ ও বাঙালি মুসলমানের আত্মপরিচয় জাগ্রত করার লড়াইয়ের প্রতীক আমার দেশ। পত্রিকার পাশাপাশি ইউটিউবে ‘আমার দেশ ঐতিহ্য’ চ্যানেলে এই সম্পর্কে জ্ঞানগর্ভ ও দালিলিক কনটেন্ট পাওয়া যাচ্ছে, যা আমাদের মধ্যে ইতিহাসবোধ সৃষ্টিতে খুবই কার্যকর। আমরা যেন এর সুফল থেকে বঞ্চিত না হই।’

পরিশেষে সর্বসম্মতিক্রমে তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

উপদেষ্টা পরিষদ: মো. আবুল হোসাইন, মো. মাহমুদুর রহমান জুয়েল, জহিরুল ইসলাম।

কার্যনির্বাহী কমিটি: সভাপতি আবুল হোসেন; সহসভাপতি মো. নাজিমুজ্জামান রাশেদ; সাধারণ সম্পাদক এসএম নাজমুল হোসেন শাহরিন; সহ-সাধারণ সম্পাদক (দুজন) আব্দুল মান্নান ও মোহাম্মদ আমজাদ হোসেন; সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না; সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দীন; দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম সুমন; সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম শিবলু; শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মহিন উদ্দীন সৌরভ; সহ-শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আরিফ হোসাইন; তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. বেলাল হোসেন; ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আলী হাসান সায়মন; সহ-ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ইমতিয়াজ আলম নয়ন; স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক সাকিব বিন ইসলাম সিকদার।

নির্বাহী সদস্য: আমজাদ হোসেন, সাইফুল ইসলাম, আশরাফ আলী, মো. ইকবাল হোসাইন, মো. ইমরান হোসেন ও আব্দুর রহমান ।

শেষে পাঠকমেলার উত্তরোত্তর সমৃদ্ধি ও নবগঠিত কমিটির জন্য শুভকামনা জানিয়ে বৈঠকের ইতি ঘটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন