দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল গ্রেপ্তার

দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল গ্রেপ্তার

ঢাকা জেলার দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার সকাল ৮টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি জানিয়েছে, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নুরুল পলাতক ছিলেন। তার নামে ছাত-জনতার ওপর হামলা ও হত্যার অভিযোগে মামলা রয়েছে। ডিএমপির ডিসি (মিডিয়া আন্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান জানান, নুরুলকে আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন