চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির দুই নেতা। রোববার সকালে রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে এ বৈঠক করেন তারা।

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সেলের একজন সদস্য এ তথ্য জানান।

প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রোকনউদ্দিন অংশ নেন।

তবে বৈঠকের বিষয়ে কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন