জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার সারাদেশে মসজিদে দোয়ার আয়োজন করেছে বিএনপি।
বৃহস্পতিবার দলটির যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
রিজভী জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার ঢাকাসহ দেশব্যাপী সকল জেলা ও মহানগরে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ঢাকাসহ সকল জেলা ও মহানগরে মৌন মিছিল অনুষ্ঠিত হবে।
দেশবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে দোয়া অনুষ্ঠান ও মৌন মিছিলে যোগ দেয়ার জন্য অনুরোধ জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

