রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মজলিসে শূরার অধিবেশন ডেকেছে জামায়াত

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মজলিসে শূরার অধিবেশন ডেকেছে জামায়াত

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় মজলিসের শূরার অধিবেশন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এই অধিবেশন শুরু হবে।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শনিবার সকালে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার এক অধিবেশন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আমিরে জামায়াত উদ্বোধনী বক্তব্য রাখবেন সকাল সাড়ে ৯ টায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন