রামিসা হত্যা আইয়ামে জাহিলিয়াতকে মনে করিয়ে দেয়: খেলাফত রাশেদা

স্টাফ রিপোর্টার

রামিসা হত্যা আইয়ামে জাহিলিয়াতকে মনে করিয়ে দেয়: খেলাফত রাশেদা

দেশব্যাপী আলোচিত রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খেলাফতে রাশেদা বাংলাদেশের মহাসচিব মীর্জা ইয়াসীন আরাফাত।

তিনি বলেন, এ ধরনের বর্বরতা আমাদেরকে আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার যুগের কথা মনে করিয়ে দেয়, যখন মানবতা ও নৈতিকতা ছিল সম্পূর্ণ অনুপস্থিত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বর্তমান সমাজে এমন নৃশংস ঘটনা প্রমাণ করে যে নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা এবং আইন প্রয়োগে গুরুতর ঘাটতি রয়েছে। তিনি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মীর্জা ইয়াসীন আরাফাত আরো বলেন, শুধু শাস্তি দিলেই হবে না, সমাজকে এই ধরনের অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠনগুলোকেও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন বাস্তবায়নের পাশাপাশি সামাজিক মূল্যবোধ গঠনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার সাথে ধর্ষণ রোধে শরিয়াহ্ আইন বাস্তবায়ন করতে হবে। সমাজে নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন