নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণে বিএনপির কমিটি গঠন

নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণে বিএনপির কমিটি গঠন

জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের চলমান কার্যক্রম পর্যালোচনায় একটি কমিটি গঠন করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাচন কমিশনের উদ্যোগে জাতীয় সংসদের নির্বাচনি সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়ার আলোকে বিএনপির পক্ষ থেকে বিষয়টি পর্যালোচনা ও প্রয়োজনীয় সমন্বয়ের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন—

আহ্বায়ক- নজরুল ইসলাম খান, সদস্য সচিব- রুহুল কবীর রিজভী এবং সদস্য- ড. মো. জাকোরিয়া, মো. শামসুল আলম ও বেলায়েত হোসেন মৃধা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন