এনসিপির পদযাত্রায় হামলাকারীদের গ্রেপ্তার দাবি খেলাফত মজলিসের

এনসিপির পদযাত্রায় হামলাকারীদের গ্রেপ্তার দাবি খেলাফত মজলিসের

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

দলটি হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেছে, এ ধরনের ঘটনা দেশের রাজনৈতিক পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।

বিজ্ঞাপন

আজ এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, হবিগঞ্জে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা, সাংবাদিকদের মারধর, গাড়িবহরে ভাঙচুর এবং মোবাইল ফোন, ক্যামেরাসহ প্রয়োজনীয় সরঞ্জাম লুটের ঘটনা শুধু একটি রাজনৈতিক দলের ওপর আক্রমণ নয়; এটি দেশের সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের ওপর প্রকাশ্য আঘাত। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ ঘটনায় সরকারি দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

বিবৃতিতে তারা বলেন, এ হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। রাজনৈতিক মতপ্রকাশে সরকারবিরোধী দলকেও সংবিধানসম্মত অধিকার দিতে প্রশাসন বাধ্য। আমরা দেশে নতুনভাবে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেব না। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে জনগণ তা আর দেখতে চায় না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন