ঢাকার ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনকে সফল করার লক্ষ্যে সম্মিলিত খতমে নবুওয়ত বৃহত্তর মিরপুর জোনের উদ্যোগে এক ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল তিনটায় আরজাবাদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত আন্দোলন পরিষদের আহবায়ক ও আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। সম্মেলনটি সঞ্চালনা করেন মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহবায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)।
বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সদস্য সচিব ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরজাবাদ মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুল কুদ্দুছ তালুকদার, ন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের আমীর মুফতি শোয়াইব ইব্রাহিমী, মাওলানা লোকমান মাযহারী, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মাওলানা ফয়জুল্লাহ, মুফতি জাকির কাসেমী, মাওলানা আখতারুজ্জামান কাসেমী, মাওলানা ইলিয়াস হাসান, মাওলানা সুলাইমান কাসেমী, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা ফয়সাল মাহমুদ, মাওলানা ফখরুদ্দিন হোসাইনী, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম প্রমুখ ওলামায়ে কেরাম।
সম্মেলনে আগামী মহাসম্মেলনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য করণীয় নির্ধারণ করা হয় এবং ওলামায়ে কেরাম সবাইকে ব্যাপক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


