বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ঢাকার মানুষের ভোট কখনো কেনা যায় না। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সেটির প্রমাণ আবারও মিলবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা-৭ আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমানের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ঢাকার মানুষ অতীতেও অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রায় দিয়েছে। এবারও তারা গণতন্ত্র, স্বাধীনতা ও উন্নয়নের পক্ষে রায় দেবে।
তিনি বলেন, বিএনপি সবসময় নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করেছে। তিনি দাবি করেন, অন্য একটি গোষ্ঠী নির্বাচনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু ঢাকার মানুষ সেই চক্রান্তে পা দেবে না।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ১২ তারিখ শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ নয়, সারাদিন ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কোনো ধরনের কারচুপির সুযোগ দেওয়া যাবে না।
বিএনপির এই নেতা আরও বলেন, পুরান ঢাকার সন্তান হামিদ নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তিনি তারেক রহমানের নেতৃত্বে কার্যকর ভূমিকা রাখবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

