আমরা আ.লীগের মতো সন্ত্রাস-চাঁদাবাজি-দুর্নীতি করব না: দুদু

আমরা আ.লীগের মতো সন্ত্রাস-চাঁদাবাজি-দুর্নীতি করব না: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জুলুম, অত্যাচার ও নির্যাতন করে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না। আমরা আওয়ামী লীগের মতো সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি করব না।

শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভাইস চেয়ারম্যান কারামুক্ত আব্দুল সালাম পিন্টুকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

দুদু বলেন, আওয়ামী লীগ শয়তানের শয়তান, শেখ মুজিবুর সৃষ্টিকর্তার নাম ভুলিয়ে দিয়েছিলেন। তারা প্রায় ২ হাজার মানুষকে গুম করছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়।

উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী কারামুক্ত আব্দুল সালাম পিন্টু।

আরও ছিলেন- কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুর হক নাসির, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন