চীনের স্মার্ট গ্রাম ঘুরে দেখলো বিএনপির প্রতিনিধি দল

চীনের স্মার্ট গ্রাম ঘুরে দেখলো বিএনপির প্রতিনিধি দল

চীন সফরের চতুর্থ দিন বৃহস্পতিবার সকালে সানঝি প্রদেশের জিয়ান শহরের নিকটবর্তী একটি স্মার্ট গ্রাম পরিদর্শন করেছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গ্রামের নেতৃবৃন্দ ও স্থানীয় কমুনিস্ট পার্টির সাধারণ সম্পাদক গ্রামের অর্থনীতি, পরিচালনা, স্বাস্থ্য, শিক্ষা, আইনশৃঙ্খলা, পণ্য বাজারজাত করণ বিষয়ে বিএনপির প্রতিনিধিদলের সাথে মতবিনিময় করেন ও প্রশ্নের উত্তর দেন।

প্রতিনিধিদল পরে গামের একটি বাড়ির অভ্যন্তর পরিদর্শন করেন, গ্রামবাসীদের সঙ্গে কুশল বিনময় করেন ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিজ্ঞাপন

উল্লেখ্য যে, চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল গত ২৩ জুন সকালে চীনে পৌঁছান। প্রতিনিদি দলে আরো রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপাসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসেনর একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

উল্লেখ্য, আগামী ২৮ জুন বিএনপির প্রতিনিধি দল দেশে ফেরার কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন