নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের সুষ্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির

নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের সুষ্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির

নারী বিষয়ক সংস্কার কমিশনের দেয়া কিছু সুপারিশ কোরআন এবং হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

রোববার নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন,শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন। তাদের সুপারিশ রিপোর্ট দেখে বিস্মিত!

তিনি বলেন, দেশে যখন নৈতিকতার অভাবে বিভিন্ন ধরনের সামাজিক এবং পারিবারিক সমস্যা দেখা দিচ্ছে, সেই প্রেক্ষাপটে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে সামাজিক শৃঙ্খলা ও সৌন্দর্য ফিরিয়ে আনার পরিবর্তে উক্ত সুপারিশমালায় এমন কিছু গর্হিত বিষয় নিয়ে আসা হয়েছে, তা সমাজকে অনিশ্চয়তা ও চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিবে।

তিনি আরো বলেন, কতিপয় সুপারিশ কোরআন এবং হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি সকল ধর্মের মূল্যবোধকে তছনছ করে দিবে। বাংলাদেশের জনগণ এক বাক্যে তা প্রত্যাখ্যান করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন