দুর্নীতি মামলায় খালাস বিএনপি নেতা সেলিম ভূঁইয়া

দুর্নীতি মামলায় খালাস বিএনপি নেতা সেলিম ভূঁইয়া

দুদকের করা দুর্নীতি মামলায় অভিযোগ প্রামাণিত না হওয়ায় খালাস পেয়েছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম তাকে খালস দিয়ে এ রায় ঘোষণা করেন। সেলিম ভূঁইয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ এ তথ্য নিশ্চিত করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সেলিম ভূঁইয়া।

বিজ্ঞাপন

বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ছিলেন সেলিম ভূঁইয়া। এছাড়া ঢাকার দনিয়া এ কে উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ছিলেন তিনি। ২০১৯ সালের ২০ জুন দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

আদালত সূত্রে জানা যায়, সেলিম ভূঁইয়া দুদকে যে সম্পদ বিবরণী জমা দিয়েছেন, তাতে তিনি এক কোটি ৯ লাখ ৭৫ হাজার ৯৩২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

এছাড়া দুদকের অনুসন্ধানে তার নামে চার কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৪১৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে উল্লেখ করে এজাহারে বলা হয়, এর মধ্যে তিনি এক কোটি ৩১ লাখ ৮৮৩ টাকার সম্পদের উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন, যা তা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে প্রমাণিত।

পরে মামলাটি তদন্ত করে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন আবদুল ওয়াদুদ। ২০২৩ সালের ২৪ অগাস্ট সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এ মামলায় রাষ্ট্র পক্ষের ১০ সাক্ষীর মধ্যে ৮ জন সাক্ষ্য প্রদান করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন