সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাবে না বাংলাদেশ খেলাফত মজলিস

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাবে না বাংলাদেশ খেলাফত মজলিস

সংবিধান সংশোধনের নামে আয়োজিত বিশেষ কমিটির বৈঠকে যাবে না বাংলাদেশ খেলাফত মজলিস।

বিজ্ঞাপন

রোববার অনুষ্ঠিতব্য সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিস অংশগ্রহণ করবে না।

বাংলাদেশ খেলাফত মজলিসের অবস্থান অত্যন্ত স্পষ্ট—গণভোটের রায়কে পাশ কাটিয়ে কোনো ধরনের সংবিধান সংশোধনের উদ্যোগ জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশ খেলাফত মজলিস সংবিধান সংশোধনের পক্ষে নয়; বরং গণভোটের রায়ের আলোকে জনগণের মতামত ও প্রত্যাশার ভিত্তিতে সংবিধান সংস্কারের পক্ষে।

দলটি এ বিষয়ে বারবার সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে। সেই অবস্থান সত্ত্বেও সংবিধান সংশোধনের লক্ষ্যে আয়োজিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। গণভোটের রায় উপেক্ষা করে কিংবা তার বাইরে গিয়ে কোনো প্রক্রিয়াকে বৈধতা দেওয়ার প্রশ্নই আসে না।

অতএব, আজকের বিশেষ কমিটির বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিস অংশগ্রহণ করবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন