ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম বুলবুলকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। সন্ত্রাসীদের শাস্তি প্রদানে কোনো ধরনের উদাসীনতা দেখা গেলে বা আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা ছাড়া পেলে দেশব্যাপী ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়বে।
শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এই মন্তব্য করেন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, রাত নয়টার দিকে এলাকার বহুদিনের কুখ্যাত সন্ত্রাসী শেখ সিফাত তার দলবল নিয়ে মুজাহিদুল ইসলাম বুলবুলের ওপরে হামলা করে। এই সিফাতের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজির বহু অভিযোগ আছে। তার বিরুদ্ধে মামলাও আছে কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় নাই। প্রশাসনের উদাসীনতার কারণেই মুজাহিদুল ইসলাম বুলবুলকে প্রাণ দিতে হলো। সন্ত্রাসীদের গ্রেফতার করা হলেও তাদের শাস্তিপ্রাপ্তির বিষয়ে আমরাসহ জাতি সন্দিহান।
দলের মাসিক বৈঠকে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) প্রভাষক মুফতি আহমদ আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শেখ মুহাম্মদ নুরুন নাবী, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) হাফেজ মাওলানা প্রভাষক মো. আলমগীর হোসাইন তালুকদার, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ), ইঞ্জিনিয়ার শেখ মারুফ, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক শেখ আবু তাহের, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলী উল্লাহ (এমপি), সদস্য (শৃঙ্খলা বিভাগ) আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য (সমাজকল্যাণ বিভাগ) আব্দুর রহমান, সদস্য (শৃঙ্খলা বিভাগ) অ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ) আতিকুর রহমান মুজাহিদ, সদস্য মুফতি মানসুর আহমাদ সাকী, সদস্য (প্রচার ও মিডিয়া বিভাগ) কে এম শরীয়তুল্লাহ, সদস্য (অডিট বিভাগ) অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, সদস্য (নির্বাচন ও জনপ্রতিনিধি বিভাগ) মুফতি শামসুদ্দোহা আশরাফী, সদস্য মুহাম্মদ সেলিম মাহমুদ, সদস্য মুহাম্মদ আল ইকবাল, সদস্য (শিল্প ও বাণিজ্য বিভাগ) কে এম বিল্লাল, সদস্য (সমাজকল্যাণ বিভাগ) আবুল মোকাররম মো. কামাল উদ্দীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


