নিরপেক্ষতা যাচাইয়ে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত: নূর

নিরপেক্ষতা যাচাইয়ে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত: নূর

নিরপেক্ষতা যাচাইয়ে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, প্রশাসনের ফিটনেস ও নিরপেক্ষতা প্রমাণে, স্থানীয় সরকারের অন্তত সিটি করপোরেশন, উপজেলা বা পৌরসভার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন

এসময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও বর্তমান প্রশাসন একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়েছে। তারা ভাবছে, ঐ দলই আগামীতে ক্ষমতায় আসছে। ফলে পদ-পদবির আশায় আগেভাগে তাদের তোষামোদ করা শুরু করে দিয়েছে। তাছাড়া সেই দলের নেতারা কোথাও গেলে তাদের ভিআইপি প্রটোকল দেয়া হয় অভিযোগ করেন তিনি।

নূর বলেন, আনুপাতিক হারে নির্বাচন নিয়ে একটি প্রধান রাজনৈতিক দল ছাড়া সব দলই একমত।

এদিকে আগামী নির্বাচনে নিজের দল প্রসঙ্গে তিনি বলেন, প্রার্থী সবল বা দুর্বল হোক, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন