ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে যা জানালেন রিজভী

ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে যা জানালেন রিজভী

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সংগঠন থেকে ‘বিদায়ের’ ইঙ্গিত দিয়েছেন। এ অবস্থায় নতুন কমিটির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী।

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিক জানতে চান, আজকেই ছাত্রদলের নতুন কমিটি হওয়ার সম্ভাবনা আছে কিনা।

বিজ্ঞাপন

জবাবে রিজভী বলেন, ‘আজকে আমার কাছে এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। কোনো ইন্সট্রাকশন আমার কাছে আসেনি। যদি সেরকম কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, তবে আসবে।’

তিনি বলেন, ‘দলের হাইকমান্ড নিঃসন্দেহে তাদের সঙ্গে কথা বলছেন। তাদের সঙ্গে কি কথা হয়েছে, কি নির্দেশনা দেওয়া হয়েছে—এটা আমি এই মুহূর্তে বলতে পারব না। আর যদি চূড়ান্ত পর্যায়ের কিছু হয়, নতুন কিছু হয়, সেটা তো নিঃসন্দেহে আমরা প্রেস সিরিজ আকারে আপনাদের বলে দেব। এখন পর্যন্ত আমার কাছে কোনো নির্দেশনা আসেনি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন