আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকায় আজ ৮ স্থানে তারেক রহমানের জনসভা

আমার দেশ অনলাইন

ঢাকায় আজ ৮ স্থানে তারেক রহমানের জনসভা
ফাইল ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার তার নিজ নির্বাচনি এলাকাসহ ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনের আটটি জনসভায় অংশ নেবেন। এর মধ্যে বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এরপর ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বেলা ৩টায়, ঢাকা-৪ আসনে জুরাইন-দয়াগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬ আসনে ধূপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন