আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আজ রাজধানীতে যেসব জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

আমার দেশ অনলাইন

আজ রাজধানীতে যেসব জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো।

বিশেষ করে সারা দেশে গণসংযোগ শেষে এবার ঢাকায় শেষ দিনে বড় ধরনের গণসংযোগের পরিকল্পনা গ্রহণ করেছে তারা। সোমবার জামায়াতে ইসলামীর আমিরও করবেন বেশ কয়েকটি জনসভা।

বিজ্ঞাপন

এদিন ঢাকা-১৩ আসনে নির্বাচনি গণসংযোগ করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এখানে জোটের প্রার্থী মামুনুল হকের পক্ষে প্রচারণা চালাবেন তিনি।

এরপর বিকেলে নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৫তে সভা করবেন জামায়াত আমির। পরে সন্ধ্যায় দোহারে যাবেন ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, প্রার্থীদের সব ধরনের ভোটের প্রচারণা আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। বিধান অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচার কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...