কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে সাগরে ফিশিং ট্রলির ধাক্কায় বোট ডুবে এক জেলে মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরেক জেলে। রোববার দুপুরের দিকে ফিশিং বোটটি দুর্ঘটনার শিকার হয় বলে বোটের মালিক নাসির উদ্দিন জানান।
তিনি বলেন, তার মালিকানাধীন এফবি নুরুন নাহার-১ গত শুক্রবার ১৭ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। রোববার দুপুরের আগে জেলেরা জাল ওঠানোর সময় দ্রুতবেগে আসা এফবি হার্টি নামের একটি ফিশিং ট্রলি বোটের ওপর তুলে দেয়। এ সময় জেলেরা সাগরে ছিঁটকে পড়ে সাঁতরাতে থাকেন।
বোটের মাঝি মো. শরীফ বলেন, ধাক্কায় সবাই সাগরে পড়ে গেলে স্রোতে ভাসতে থাকে। এ সময় উত্তর ধুরুং নয়াকাটা গ্রামের আক্তার আলম বাদশাকে (৫৫) সাগরে তলীয়ে যেতে দেখে উদ্ধার করা হয় মৃত অবস্থায়। অপর জেলে জিয়াবুল মোহাম্মদ হোসেন নিখোঁজ হন। বাকি ১৩ জেলেকে অন্য বোটের সাহায্যে উদ্ধার করা হয়েছে। নিহত ও উদ্ধারকৃত জেলেরা সোমবার সকাল ৯টার দিকে উপকূলে পৌঁছার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কুতুবদিয়া থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, বোট-ডুবিতে এক জেলের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

