জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের মহাসচিব থেকে পদত্যাগ করেছেন মোমিনুল আমিন। রোববার (৫ এপ্রিল) রাতে গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
মোমিনুল আমিন বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বর্তমানে কোনো চেয়ারম্যান না থাকায় তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে তার এ সিদ্ধান্তের কথা জানাবেন।
বিজ্ঞাপন
উল্লেখ, ২০১৭ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা এনডিএমের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন তিনি। দলের নিবন্ধন কার্যক্রম থেকে শুরু করে সকল আন্দোলন-সংগ্রাম, নির্বাচন কমিশনের সংলাপ, জাতীয় ঐকমত্য কমিশন, টেলিভিশন টক-শো, সভা-সেমিনারে এনডিএম এর হয়ে নেতৃত্বের ভূমিকায় ছিলেন তিনি।
তার এ পদত্যাগের মধ্য দিয়ে নিবন্ধিত এ রাজনৈতিক দলটির চেয়ারম্যান এবং মহাসচিব পদ বর্তমানে শূন্য আছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

