রাজধানী প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের প্রয়োজনে রক্ত সংগ্রহ ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মেডিকেল টিম গঠন করেছে।
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধারকাজে সহায়তা, প্রয়োজনে রক্ত সংগ্রহ, জরুরি পরিবহন, অক্সিজেন ও ঔষধ সরবরাহসহ যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নিকটবর্তী ইউনিটসমূহের নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এসকল কাজে সমন্বয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালকে সমন্বয়ক করে নিম্নোক্ত চিকিৎসক নেতৃবৃন্দকে জরুরি চিকিৎসাসেবায় সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হলো
১. ডা. তৌহিদুর রহমান আউয়াল
সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ (01993221227)
২. ডা. সাইফুল আলম বাদশা
যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ (01717675761)
৩. ডা. এ এস এম রাকিবুল ইসলাম আকাশ
যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ (01886261361)
৪. ডা. এরফান হোসেন নিবিড়
সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ (01676319220)
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সংকটকালীন সময়ে সকলকে রক্ত সংগ্রহসহ অন্যান্য প্রয়োজনে হতাহতদের পাশে থাকার মানবিক আহবান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

