মানিকগঞ্জ আসন ৪টি করার দাবি জেলা বিএনপির সভানেত্রীর

মানিকগঞ্জ আসন ৪টি করার দাবি জেলা বিএনপির সভানেত্রীর

মানিকগঞ্জসহ কয়েকটি জেলার আসন সমন্বয় ও বৃদ্ধির দাবি জানিয়েছে সংশ্লিষ্ট আসনের সংক্ষুদ্ধ জনপ্রতিনিধিরা। জেলার বিদ্যমান ৩টি আসন থেকে ৪টি আসনের দাবি জানিয়েছেন জেলা বিএনপির সভানেত্রী আফরোজা খানম রিতা।

বিজ্ঞাপন

একই সঙ্গে মুন্সীগঞ্জ জেলার আসনও ২০০১ সালের বিন্যাসের দাবি জেলার সংক্ষুদ্ধদের। দোহার আসন পূর্বের সীমানায় ফেরার দাবি সেখানের নাগরিকদের।

সীমানা পুনর্বিন্যাসসহ আসনওয়ারি অসঙ্গতি দূর করার দাবিতে বিভিন্ন আসনের সংক্ষুদ্ধরা ইসি কমিশনের সঙ্গে দেখা করে বুধবার এই দাবি জানান।

মানিকগঞ্জ জেলা বিএনপির সভানেত্রী আফরোজা খানম রিতা বলেন, ২০০১ সাল পর্যন্ত মানিকগঞ্জ জেলার আসন ছিল ৪টি। ১/১১ পুনর্গঠিত কমিশন আসন বিন্যাস করে একটি কমিয়ে ৪টি নির্ধারণ করেছিল। এতে জনগণের কাঙ্ক্ষিত সেবা বিঘ্নিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন