ইরানে যুদ্ধবাজ ইসরাইলের হামলার তীব্র নিন্দা জামায়াতের

ইরানে যুদ্ধবাজ ইসরাইলের হামলার তীব্র নিন্দা জামায়াতের

যুদ্ধবাজ ইসরাইলের হামলায় ইরানের আইআরজিসি প্রধান, সেনাবাহিনী প্রধান এবং কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা এবং নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

শুক্রবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, 'শুক্রবার ইরানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে দেশটির রাজধানী তেহরানের পরমাণু ও সামরিক স্থাপনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ফ্যাক্টরিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।' যুদ্ধবাজ ইসরাইলি বিমান বাহিনীর মুহুর্মুহু হামলায় দেশটির রেভ্যুলশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। সেই সঙ্গে নিহত হয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মাদ বাঘেরি, খতম-আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশিদ, পরমাণু বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি, মুহাম্মাদ মেহেদি তেহরানচি, আব্দুল হামিদ মিনুচেহর, আহমেদ রেজা জোলফাগারি, সাইয়্যেদ আমির হোসেইন ফাকি, মোতলাবিজাদেহ ছাড়াও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা শামখানি হামলায় নিহত হয়েছেন। 'আমি তাদের সবার মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।'

বিবৃতিতে তিনি আরও বলেন, 'আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদেরকে শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করছি। আল্লাহ তায়ালা তাঁদের জীবনের সব নেক আমল কবুল করে তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন, আমীন।' আমরা আশা প্রকাশ করছি ইরানের সরকার ও জনগণ শীঘ্রই তাদের এই বিরাট ক্ষয়-ক্ষতি ও শোক কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন