জন্মদিনে নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বলে হাসনাত আব্দুল্লাহর শুভেচ্ছা

জন্মদিনে নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বলে হাসনাত আব্দুল্লাহর শুভেচ্ছা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বলে সম্বোধন করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার বিকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন সম্বোধন করেন তিনি।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।’

এর আগে নাহিদ ইসলামকে নিয়ে ফেসবুকে একই রকম পোস্ট করেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাতে লিখেছিলেন, দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলামের। তার বয়স মাত্র ২৬ এবং ইতোমধ্যে একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের রাজনীতিতে আরো কয়েক দশক বড় চরিত্র হয়ে থাকবেন। আর আল্লাহ জানেন, একদিন তিনি দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন।’

গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের এক দফার ঘোষক তিনি। পরে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং আইসিটি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম। পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আহ্বায়কের দায়িত্ব নেন তিনি।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন