ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধিদল। বৈঠকে পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের ওপর নিজেদের মতামত তুলে ধরবে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ ও কেন্দ্রীয় সদস্য ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন