তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি: মির্জা আব্বাস

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি: মির্জা আব্বাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি। লাখো মানুষ জড়ো করার পরিকল্পনা বিএনপির না থাকলেও স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার বিকেলে রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনাস্থল পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

বিজ্ঞাপন

জাতি শঙ্কার মধ্যে আছে মন্তব্য করে তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে সরকারের তরফ থেকে অসহযোগিতা নেই বলে জানান মির্জা আব্বাস।

তিনি বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, কোটি মানুষ তারেক রহমানকে দেখার জন্য অপেক্ষা করছে।

তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরে শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হবেন বলে দল জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন