আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বগুড়া-৬ উপনির্বাচনে জামায়াতের মনোনয়ন পেলেন যিনি

আমার দেশ অনলাইন

বগুড়া-৬ উপনির্বাচনে জামায়াতের মনোনয়ন পেলেন যিনি

বগুড়া-৬ সদর আসনের আসন্ন উপনির্বাচনে জামায়াতের দলীয় মনোনয়ন পেয়েছেন আবিদুর রহমান সোহেল। তিনি বগুড়া শহর জামায়াতের আমির ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য।

এ বিষয়ে বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শহর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি।

বিজ্ঞাপন

জানা যায়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ আসনে বিজয়ী হন। সেই নির্বাচনেও জামায়াতের প্রার্থী ছিলেন আবিদুর রহমান সোহেল। তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।

তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

তফসিল অনুযায়ী, এই আসনে ভোটগ্রহণ হবে আগামী ৯ এপ্রিল।

উপনির্বাচনে ওই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন