আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশের সবগুলো নির্বাচনের সাক্ষী হলেন বেলাজান বিবি

আমার দেশ অনলাইন

বাংলাদেশের সবগুলো নির্বাচনের সাক্ষী হলেন বেলাজান বিবি

পুত্রবধূর হাত ধরে ভোট দিতে এসেছেন ১০০ বছর বয়সি বেলাজান বিবি। বাংলাদেশের আগের সব নির্বাচনে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন শতবর্ষী এই নারী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট দিতে পেরে দারুণ খুশি তিনি।

সিলেটের পূর্বাঞ্চলীয় জেলার প্রত্যন্ত কোস্কনপুর গ্রাম থেকে সাত কিলোমিটার পথ পায়ে হেঁটে ভোট দিতে আসেন তিনি। সাথে ছিলেন তার পুত্রবধূ।

বিজ্ঞাপন

দেড় দশকে পরপর তিনটি বিতর্কিত নির্বাচনের পর এবার মানুষের ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী ঐতিহাসিক এই ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বোচ্চসংখ্যক দল ও প্রতীক নিয়ে প্রার্থীরা নির্বাচনি লড়াইয়ে নেমেছেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ ২০২৮ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে। গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে সংবিধান সংশোধন, উচ্চকক্ষ তৈরিসহ অনেকগুলো পরিবর্তন হওয়ার কথা রয়েছে।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...