ভারতে বিমান দুর্ঘটনায় জামায়াত আমিরের শোক

ভারতে বিমান দুর্ঘটনায় জামায়াত আমিরের শোক

ভারতের গুজরাটে বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এই শোক প্রকাশ করে বলেন,‘আজ ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ২৪২ জন যাত্রী বহনকারী একটি বিমান উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পতিত হয়।

এ দুর্ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন