অপরাধীকে কখনও বিএনপি প্রশ্রয় দেয়নি: কাইয়ুম চৌধুরী

অপরাধীকে কখনও বিএনপি প্রশ্রয় দেয়নি: কাইয়ুম চৌধুরী

বিএনপি কখনও কোনো অপরাধীকে আশ্রয় বা প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতে দেবেও না বলে জানিয়েছেন দলটির সিলেট জেলার সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, বিএনপি অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। অন্যায়কারী যেই হোক, তাকে আইনের আওতায় আনতেই হবে—এটাই বিএনপির স্পষ্ট অবস্থান।

রোববার বিকেল ৫টায় দক্ষিণ সুরমার জালালপুর বাজারে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

কাইয়ুম চৌধুরী বলেন, যখনই দেশে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা হয়েছে, তখনই বিএনপি রাজপথে থেকে গণতন্ত্র রক্ষার লড়াই করেছে। নির্বাচিত সরকার না থাকার কারণে দেশে খুন, সন্ত্রাস ও আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। অপরাধীরা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। একটি শক্তিশালী নির্বাচিত সরকারই পারে এই অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বারোপ করে কাইয়ুম চৌধুরী বলেন, দেশনির্মাণে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্র এখনও থেমে নেই। নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। অদৃশ্য শত্রুরা এখন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এখনও শেষ হয়নি।

তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে—বাংলাদেশের মানুষই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বই বিএনপির চূড়ান্ত ঠিকানা। শোক, গণঅভ্যুত্থান ও বিজয়ের মাসে জনগণ একটি বিশেষ গোষ্ঠীর অপতৎপরতা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন